1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সরসপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জে কেন্দ্র ভিত্তিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জামায়াতে ইসলামী কোরআন ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। আমরা পরিবর্তন চাই অর্থব্যবস্থার, পরিবর্তন চাই রাষ্ট্র ব্যবস্থার, পরিবর্তন চাই অর্থব্যবস্থার যা সুদের উপর নির্ভর করে আছে।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ইসলামি শাসন প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। আর তখন বন্ধ হয়ে যাবে মাস্তানি, চাঁদাবাজি। ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হলে মানুষ ফিরে পাবে তার মর্যাদা আর এসব প্রতিষ্ঠা করতে পারলেই বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাকসুদুল আলম।
মাওলানা মোশাররফের সভাপতিত্বে এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ, মোঃ সহিদ উল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট