1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে (কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে)মাইক্রোবাসের ধাক্কায় আলী মিয়া-(৮০)নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর)বিকাল সাড়ে ৫টায় ঘটনাটি ঘটে।  মৃত আলী মিয়া বিপুলাসার আসলাম মিয়া ব্যপারী বাড়ীর বাসিন্দা। পরে পুলিশ এসে আলী মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় -মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার গ্রামের আলী মিয়া নিয়মিতই বাজারে থাকেন।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা গামী একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে আলী মিয়ার।গাড়ীটির নাম্বার ঢাকা মেট্রো-ঠ ১১-৮৮৭২।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে লালমাই হাইওয়ে থানার পুলিশ এসে আলী মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে যান । মৃত্যু কালে আলী মিয়া ২ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আদেল জানান -সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃতের লাশ ডাক্তারী প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট