1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

বাইশগাঁও ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি কতৃক উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ মাসুদ আলম বেপারী
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার (১৬ আগস্ট) বিকেলে ওয়ার্ডের জলিপুর ঈদ গাঁ মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইমান আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল অবঃ এম আনোয়ার উল আজিমের কন্যা সামিরা আজিম দোলা।

তিনি বলেন, আমাদের নেতা আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমাদেরকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে, নারীদের অধিকার নিশ্চিত হবে। নিশ্চিত হবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সেবা ।

এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন মরহুম কর্নেল অবঃ এম আনোয়ারুল আজিম এর সাবেক ব্যক্তিগত সহকারী সৈয়দ মোহাম্মদ শাহাদাৎ। ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালি খান সুমন, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা খোরশেদ আলম, যুবদল নেতা জসিম, রুবেল।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ওমর ফারুক জিসান, জাহিদ কাজী, রিপন চৌধুরী, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা প্রবাসী আবুল কাসেম, হাজী জামাল, মিলন, মীর হোসেন, যুবদল নেতা মামুন, মফিজ, সুজন, রাজু, রাসেদ, মুরাদ, কামাল, ছাত্রদল নেতা আলম, আহসান উল্ল্যাহ আকাশ, স্বাধীন, পারভেজ, রাজু, ১ নং বাইশগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন কবির , ৫ নং দক্ষিণ ঝলম ইউনিয়ন ছাত্র নেতা নেয়ামত উল্ল্যাহ, ৩ নং হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা মহসিন ভূইয়া, তারেক মাহমুদ, প্রমুখ।

এ সময় ওয়ার্ড বিএনপির নেতারাসহ ওয়ার্ডের শতাধিক মহিলা কর্মী উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট