1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মনোহরগঞ্জে ১৫ দিন ধরে অবরুদ্ধ দুই পরিবার

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
চলাচলের পথে বাঁশের বেড়া দিয়ে দুটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রামে। বুধবার সরেজমিন গিয়ে দেখা যায় ডাবুরিয়া গ্রামের আবদুল মোতালেব ও তার ভাই আবদুল আউয়ালের চলাচলের একমাত্র পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে একই বাড়ির মৃত সাফায়ত উল্লাহর স্ত্রী ও তার ছেলে আবদুল কুদ্দুস। পথে বেড়া দেয়ার ফলে প্রায় দুই সপ্তাহ বাড়ি থেকে বের হতে পারছেনা এই দুটি পরিবার। যার ফলে ছেলে মেয়েদের স্কুল মাদরাসায়ও যাওয়া বন্ধ হয়ে গেছে। আবদুল আউয়াল জানান দীর্ঘ ৫০ বছর ধরে এপথ দিয়ে আমরা চলাচল করে আসছি। মহিলাদের মাঝে সামান্য কথা কাটাকাটি হলেই ওনারা আমাদের পথ বন্ধ করে দেন। গত দুই সপ্তাহ ধরে আমাদের দুই পরিবার অবরুদ্ধ, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছেনা। তিনি বলেন গ্রামবাসীকে জানিয়ে কোনো লাভ হয়নি, কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না। আমরা আমাদের চলাচলের পথটি খুলে দেয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।
এ ব্যাপারে অভিযুক্ত আবদুল কুদ্দুস ও তার মায়ের সাথে কথা বলতে চাইলে তার কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট