1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গিকার নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০জুলাই)বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সেন্ট্রাল হসপিটালের নির্বাহী পরিচালক মো.আবুল কালাম আজাদ।

তিনি বলেন -স্বাস্থ্য সেবা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক ভাবে রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা না পাইলে, একজন রোগী সুস্থ হয়ে উঠা কঠিন হয়ে পড়ে।

মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারের মত প্রত্যন্ত এলাকায় বিশেষজ্ঞ ডাক্তারের সেবা গ্রহন করা আপনাদের (এলাকাবাসীর) জন্য সৌভাগ্যের বিষয়। পরে তিনি লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সফলতা কামনা করেন।

লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সভাপতি ডা:সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক রবিউল হোসেন রুবেলের সঞ্চালনায়

প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী।

বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও  লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী ফয়েজুর রহমান, লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ জিয়া,লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস মিয়া,লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি  মাস্টার শামসুল হক বাবুল,লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আল আমিন নুরু, বিএনপি নেতা মো.সোলায়মান, সরষপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিয়ান আনোয়ার।

এসময় উপস্থিত ছিলেন লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেনশন সেন্টারের ভাইস চেয়ারম্যান ডাঃ সোহেল হোসেন রুবেল, মোঃ আব্দুল মজিদ ভুইঁয়া জিয়া,নির্বাহী পরিচালক সাইদুল হক, রুবেল মাহমুদ, সোহেল রানা, আব্দুল্লাহ আল ফারহান, আবু জাহের বাহার, মোরশেদ আলম অর্ণব, মাস্টার আলা উদ্দিন, ওহিদুর রহমান পাটোয়ারী, মোজাক্কের হোসেন রুবেল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। পরে দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট