1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

বিজিএমইএ ফোরামের মহাসচিব নির্বাচিত হওয়ায় ড. রশিদ আহমেদ হোসাইনীকে ফুলেল শুভেচ্ছা

মো. মমিন উল্লাহ
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক, সাবেক ডাকসুর সদস্য ও নেক্সাস গ্রুপের পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী বিজিএমইএ এর পরিচালক ও ফোরামের মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানায় কুমিল্লা-০৯ লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

রবিবার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের চিকুনিয়া গ্রামে নিজ বাড়ীতে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, এ কে এম আতিকুর রহমান, মনির হোসেন, আলাউদ্দিন, ছাত্রদল নেতা ইলিয়াছ মজুমদার ও নুরুন্নবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় কালে ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ ও তারুণ্যের অহংকার তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ  থেকে দলকে ক্ষমতা আনতে হবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক ও যোগ্য ব্যক্তিকে দল (বিএনপি) মনোনয়ন দিবে। তিনি নিজেও দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট