1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে রাস্তা সংষ্কারের দাবিতে মানববন্ধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোয়ালিয়ারা রশিদপুর তিন কিলোমিটার রাস্তা সংষ্কারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ লাকসাম সড়কের পাশে গোয়ালিয়ারা রাস্তার মাথায় শতশত গ্রামবাসী গোয়ালিয়ারা রশিদপুর রাস্তা সংষ্কারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তাটি এখানকার মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন তিন বছর আগে রাস্তাটি টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও বক্স কাটার পর কন্টাক্টর কাজ বন্ধ করে দেয়। শুরু হয় জন ভোগান্তি, সামান্য বৃষ্টি হলেই সড়কটি পরিণত হত নদীতে। কন্টাক্টর রাস্তাটির কাজ শেষ না করায় চরম দুর্ভোগে পড়ে রাস্তায় চলাচলকারী যানবাহনসহ যাত্রী সাধারণ। এছাড়া সামান্য বৃষ্টি হলেই পিচ্চিল কাদায় বিপাকে পড়ে বিভিন্ন স্কুল কলেজ মাদরাসাগামী ছাত্রছাত্রীরা। তাই রাস্তাটি দ্রুত সংষ্কার করার দাবি জানান ভুক্তভোগী সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা অহিদুর রহমান, মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর আলম মিজি, মোঃ মমিন খান, নেয়ামত উল্লাহ, ইসমাইল মুন্সি, মোঃ কাঞ্চন, সাবেক মেম্বার হাফেজ আহমেদ, মোস্তাফিজুর রহমান মাসুদসহ ভুক্তভোগী সাধারণ মানুষ।
রাস্তার কন্টাক্টর আলমকে মোবাইলে ফোন করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট