1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক

মনোহরগঞ্জে ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩২) নামে ৯ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে দুপুরে উপজেলার লক্ষণপুর বাজার থেকে সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের সৈয়দ আহমদের ছেলে সাদ্দামকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাদ্দামকে মনোহরগঞ্জ থানায় সোপর্দ করে সেনাবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায় সাদ্দামের বিরুদ্ধে দুটি ওয়ারেন্টসহ থানায় ৯টি মামলা রয়েছে। রোববার (৪ মে) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন সাদ্দামের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও অস্ত্র মামলাসহ ৯টি মামলা রয়েছে। হত্যা ও অস্ত্র আইনে চলমান মামলায় তার বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট