1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

সিরাজুল ইসলাম বিএনপির ওয়ার্ড সভাপতি নির্বাচিত

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম (আমিন)। দলের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার উপজেলার লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়ার্ড সম্মেলনে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন সিরাজুল ইসলাম। ফলে নিয়ম অনুসারে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
স্থানীয় বিএনপির নেতারা জানান, সিরাজুল ইসলাম একজন পরিশ্রমী, দক্ষ, সৎ ও দলের জন্য নিবেদিত প্রাণ। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন তিনি। তার নেতৃত্বে ৮নং ওয়ার্ডে দলের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মজনুর সভাপতিত্বে এবং খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনাফ চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন সৈকত, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আব্দুল মান্নান সদস্য, কলিম উল্লাহসহ ওয়ার্ডের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম বলেন,
“আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই দলীয় নেতাকর্মীদের প্রতি, যারা আমার উপর আস্থা রেখেছেন। আমি চেষ্টা করবো দলের ভাবমূর্তি রক্ষা করে সক্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী একটি পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করতে।
স্থানীয় নেতৃবৃন্দরা জানান,সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার কারণে তিনি সকলের আস্থাভাজন হয়ে উঠেছেন।
সিরাজুল ইসলামের নেতৃত্বে ৮নং ওয়ার্ড বিএনপি নতুন গতিতে সংগঠিত হবে এবং এলাকার রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংহত হবে বলে জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট