1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমি ভাঙচুর

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি: 
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ দক্ষিণ বাজারে মাতৃভূমি মডেল একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করছেন জাহাঙ্গীর আলম নামে একজন। জানা যায় গত ১৯ এপ্রিল গভীর রাতে মডেল একাডেমির টিন দিয়ে ঘেরা বাউন্ডারি, একাডেমির দেয়াল, জানালা ব্যাপক ভাঙচুর করে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রতিষ্ঠানটি। এনিয়ে এলাকায় চাঞ্চল্যসহ ছাত্র শিক্ষকদের মাঝে আতঙ্ক দেখা দেয়। এবিষয়ে একাডেমির সংশ্লিষ্টরা জানান ২০১৪ সালে একবার প্রতিষ্ঠানটি আগুন দিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছিলো দুর্বৃত্তরা। তারা বলেন ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে আশা করি পুলিশি তদন্তে সত্য বেরিয়ে আসবে। এনিয়ে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন ১৪ সালে যারা আগুন দিয়েছে, ভাঙচুরও তাদের কাজ তাই দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট