1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন, কেন্দ্রের এমন ঘোষণায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় তৃণমূল পুরুষ ও নারী কর্মীদের প্রত্যক্ষভোটে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ এপ্রিল সকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে তৃণমূল নেতাকর্মীদের আনন্দঘন পরিবেশে খিলা ইউনিয়নের ৭নং, মৈশাতুয়া ইউনিয়নের ৬নং ও ঝলম দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী তৃণমূল থেকে উপজেলা পর্যন্ত সকল কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। আমরা সেই প্রক্রিয়া বাস্তবায়নে আজকের এই সম্মেলন। এখন থেকে তৃণমূল কর্মীদের ভোটে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলার নেতা নির্বাচন করা হবে, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবেনা।
পরে সম্মেলনে তৃণমূল কর্মীদের গোপন ভোটে নবনির্বাচিত খিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সভাপতি হিসেবে সাবেক ওয়ার্ড মেম্বার সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উল্ল্যাহ। মৈশাতুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সভাপতি হিসেবে আবুল কালাম মজুমদার ও সাধারণ সম্পাদক তনু মিয়া এবং ঝলম দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডে সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আলী হোসেনের নাম ঘোষণা করেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. ইলিয়াছ পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মজনু, প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, আবুল বাসার কিরণ, এস এম মুনসুর আলম, আবদুল মুনাফ, শওকত হোসেন শিহাব, মাসুদুল আলম বাচ্চু, গিয়াস উদ্দিন সৈকত,যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, কামরুজ্জামান, ছাত্র দলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট