1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন

লাকসামে জামায়াতের সেক্রেটারি জেনারেলের আগমন উপলক্ষে গণসংযোগ ও স্বাগত মিছিল

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি : 
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি :

আগামী ১৮ এপ্রিল লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের আগমনে গণসংযোগ ও স্বাগত মিছিল করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শুক্রবার (১১ এপ্রিল) লাকসাম রেলওয়ে জংশন এলাকার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের
১ নম্বর ওয়ার্ডের বাইতুল জান্নাত জামে মসজিদের সামনে থেকে স্বাগত মিছিলটি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে জংশন চত্বরে এসে সমাবেশের মধ‍্য দিয়ে শেষ হয়।

এসময় নেতা কর্মীরা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে পৌর জামায়াতে ইসলামীর আমীর জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস‍্য ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

গণসংযোগ ও স্বাগত মিছিলে লাকসাম উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজারো নেতাকর্মী ওই স্বাগত মিছিল এবং সমাবেশে অংশ গ্রহণ করেন।

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস‍্য ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর জালিমেরা জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। যারা জুলুম নির্যাতন করেছে তারাই আজ পালিয়েছে। তাই ৫ আগস্টের পরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এ দেশে আর কোন জালিমদের ঠাঁই হবেনা। আর কাউকে জুলুম নির্যাতন, টেন্ডারবাজী, চাঁদাবাজি করতে দেয়া হবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আগামী ১৮ এপ্রিল উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানান।

প্রসঙ্গত, আগামী ১৮ এপ্রিল সকাল ৮ টায় লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট