1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

লাকসামে ড. রশিদ আহমেদ হোসাইনীর ঈদ উপহার বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

কুমিল্লার লাকসামে নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার হিসেবে নগদ টাকাসহ ঈদ-সামগ্রী বিতরণ করেছেন নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ডাকসু সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী।

রবিবার (৩০ মার্চ)  উপজেলার মুফাফরগঞ্জ দক্ষিণ চিকুনিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।

এ সময় দলীয় ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, ‘আমি স্বপ্ন দেখি আমাদের এই দেশে যাকাত নেওয়ার মতো কোন লোক থাকবে না। সেভাবে দেশের মানুষকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দেশে সবচেয়ে বড় সম্পদ এদেশের জনশক্তি। এই বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে শুধু সুশাসন প্রতিষ্ঠা, কঠোর পরিশ্রম ও রিসোর্স ডেভেলপমেন্ট নিশ্চিত করতে পারলে আমাদের এই দেশটিও জাপান বা সিঙ্গাপুরের মত উন্নত করা সম্ভব।’

ওইদিন প্রায় সহস্রাধিক নারী-পুরুষের মাঝে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, থ্রী-পিস, চিনি সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট