1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃবিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মনোহরগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দলটির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলাসহ পুরো বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে ধন্য করেছেন। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আধুনিক ও মডেল উপজেলা প্রতিষ্ঠা করতে চাই।
তিনি আরো বলেন, সুশীল নামে আওয়ামীলীগের অনেক দোসর এখন সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন চায়। তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা হলো আওয়ামীলীগ যতদিন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো কমপক্ষে ততদিন তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে।

মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়েজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মুনসুর, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুস ছালাম, ইসলামী আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নোমান আহমেদ, মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান,
মনোহরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফুল আলম শামীম,
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী আবদুল্লাহ আল নোমান, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মহিন উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ,
মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী মাওলানা আবদুল হাই।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট