1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা শাখার ত্রৈ-বার্ষিক সম্মেলন সম্পন্ন

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ, (কুমিল্লা)প্রতিনিধি.:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ, (কুমিল্লা)প্রতিনিধি.:

বাংলাদেশ স্কাউটস -কুমিল্লা জেলা কাউন্সিলের বিশেষ কাউন্সিল সভা ২০২৫ হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এডহক কমিটির আহ্বায়ক মানীয় জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ২.৩০ মিনিটে ১৫৯ জন কাউন্সিলর এর মধ্যে ১৩৫ জনের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাহী কমিটি গঠিত হয়।
কাউন্সিলে সহ সভাপতি পদে- (মুক্ত দল)স্কাউটার জনাব মোঃ আব্দুল আউয়াল ভুঁইয়া এল টি , (তিতাস মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি), সহ-সভাপতি- (কাব শাখা) স্কাউটার জনাব মোঃ আবু ইউসুফ এ এল টি, কমিশনার – জনাব মোঃ কামরুল কবির(প্রধান শিক্ষক কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা‌।)
সম্পাদক – জনাব মোহাম্মদ কুদরত উল্লাহ এ এল টি,(সাবেক প্রধান শিক্ষক, বাগমারা উচ্চ বিদ্যালয়, লালমাই,কুমিল্লা।কোষাধ্যক্ষ – স্কাউটার মোঃ আসলাম মিয়া(সহকারী প্রধান শিক্ষক, আল আমিন ইন্সটিউট লাকসাম, কুমিল্লা) নির্বাচিত হন।
সভায় কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাহী কমিটির সহ-সভাপতি (৫ জন), কোষাধ্যক্ষ (১ জন), সম্পাদক (স্কাউট শাখা ১ জন), যুগ্ম-সম্পাদক (কাব শাখা ১ জন), লিডার ট্রেনার প্রতিনিধি (১ জন) ও সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (২ জন) নির্বাচিত হন। এছাড়া জেলা কমিশনার নিয়োগের সুপারিশ চূড়ান্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা ও জেলা শিক্ষা অফিসারদ্বয় (মাধ্যমিক ও প্রাথমিক)সহ জেলা এডহক কমিটির সদস্যগণ ।
জেলা এডহক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর ও কুমিল্লা জেলার সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ১৭টি উপজেলার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কাউন্সিল কার্যক্রম সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিচালক পূরবী সরকার ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট