1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর দোয়া ও ইফতার মাহফিল

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নীলকান্ত সরকারী ডিগ্রী কলেজ হলরুমে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মৈশাতুয়া ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা ইদ্রিস আহমেদের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মৈশাতুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ নাসির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমেদ উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মৈশাতুয়া বাজার কমিটির সভাপতি মাওলানা সায়েদুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মনোহরগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক মাও মুফতি এমদাদ উল্লাহ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম মৈশাতুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, হেফাজতে ইসলামের মৈশাতুয়া ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক হাফেজ কাউসার আলমসহ প্রমুখ।
এসম উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

আলোচনা শেষে ফিলিস্তিনে ইহুদীদের বর্বরতায় নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমেদ উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট