1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এই উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, ওই দিন ৬-১১ মাস বয়সি সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টিবার্তা প্রচার করা হবে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমানের সভাপতিত্বে উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, এই কর্মসূচি সফল করার লক্ষে ব্যাপকভাবে প্রচার প্রচারণা জরুরি। আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থতার কথা চিন্তা করে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করা সবার দায়িত্ব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমান জানান, মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ৪৫৬৮৩ জন শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সি শিশুর সংখ্যা ৫০৭৬ এবং ১২-৫৯ মাস বয়সি সকল শিশুর সংখ্যা ৪০৬০৭ জন।
অ্যাডভোকেসি সভায় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপুল চন্দ্র দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাস, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাসহ স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট