1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। আজ শনিবার দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলাটি করেন। মামলার আসামি চারজনকেই ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরা পুলিশ সুপার মাহমুদা মিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন শিশুটির বড় বোনের স্বামী অভিযুক্ত সজিব, শ্বশুর হিটু মিয়া, শাশুড়ি জায়েদা বেগম ও ভাশুর রাতুল। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মাগুরা সদর থানা পুলিশ শাশুড়ি ও ভাশুরকে আজ শনিবার পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামের বাড়ি থেকে আটক করে। আর গত বৃহস্পতিবার রাতে শিশুটির বোনের শ্বশুরকে ও শুক্রবার বোনের স্বামীকে আটক করা হয়।

উল্লেখ্য, তৃতীয় শ্রেণির ছাত্রী ৮ বছরের মেয়ে তার বোনের বাড়িতে বেড়াতে এসে গত বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের শিকার হয়। অজ্ঞান অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুরে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট