1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

লাকসামে সেইভ দ্যা হিউম্যানিটি’র ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ

আরিফুর রহমান স্বপন, ও কোহিনুর প্রীতি, লাকসাম প্রতিনিধি : 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

আরিফুর রহমান স্বপন, ও কোহিনুর প্রীতি, লাকসাম প্রতিনিধি : 
মানবিক সংগঠন সেইভ দ্যা হিউম্যানিটি অসহায় মানুষের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করেছে।

২৬ ফেব্রুয়ারী (বুধবার) বিকেলে কুমিল্লার লাকসাম পৌরসভা চত্তরে সেইভ দ্যা হিউম্যানিটি’র চেয়ারম্যান, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা মো. শাহ আলম, জামায়াত নেতা দেওয়ান মাহবুব-ই ছোবহানী খোকন।

ওইদিন সেইভ দ্যা হিউম্যানিটি’র পক্ষ থেকে এলাকার অসহায় মানুষের মাঝে ৫টি ভ্যানগাড়ি ও ৩টি সেলাই মেশিন প্রদান করা হয়।
মুহাম্মদ আবু বাকর জাহিদের পরিচালনায় অনুষ্ঠানে অন‍্যান‍্যদের বক্তব্য রাখেন- জামায়াত নেতা ইকবাল হাফিজ, সাইফুল ইসলাম খোকন, খোরশেদ আলম তুহিন, মোহাম্মদ উল্ল‍্যাহ, ফখরুল ইসলাম মাছুম।


এসময় বক্তারা বলেন- সেইভ দ্যা হিউম্যানিটি একটি মানবিক সংগঠন। এ সংগঠনটি করোনাকালীন সময়ে আত্মপ্রকাশ করে। যখন বাবা-মা মারা গেলে ছেলে এগিয়ে আসেনি, আত্মীয় মারা গেলে কোন স্বজনরা এগিয়ে আসেনি, ঠিক তখন এই সংগঠনটি মানবিকতা নিয়ে দূর্বার গতিতে অসহায় মানুষের কল‍্যাণে এগিয়ে আসে। তখন থেকেই এ সংগঠনটি মানব কল্যাণে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনেও দেশ এবং মানুষের কল্যাণে এ সংগঠনটি কাজ করবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট