1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

মোহাম্মদপুরে প্রকাশ্যে পিস্তল বের করে কাউন্সিলরের ভাইয়ের হুমকি, ফেসবুকে ভাইরাল

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে প্রকাশ্যে পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে। অস্ত্রধারীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই। এ ঘটনার পর থেকে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পুলিশ বলছে, অস্ত্র প্রদর্শনকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে। দ্রুতই তাকে আটক করা হবে।

তাজমহল রোডের ঈদগাহ মাঠের পাশে রেফ্রিজারেটর দোকানের মালিক মনির হোসেন জানান, বিকাল ৫টার দিকে হঠাৎ করে দেখি দোকানের সামনে মোড়ে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে। এর মধ্যে একজন লোক পিস্তল উঁচিয়ে অটোরিকশা চালকসহ কয়েকজনকে হুমকি দিচ্ছে।

জানা যায়, মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে শেরশাহ শুরী রোড অংশে স্বাদ বিরিয়ানির সামনে কোমড় থেকে অস্ত্র বের করে হুমকি দেন রফিকুল ইসলাম বাদল। মোহাম্মদপুর এলাকায় বারবার অস্ত্র প্রদর্শনের এমন ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, অস্ত্রধারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই। তাকে আটক করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। শিগগির তাকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট