1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নোহরগঞ্জে বিএনপির যৌথ কর্মী সভা

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন ও লাকসামে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত যৌথ কর্মীসভায় ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শামসুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ন মহাসচিব প্রফেসর আলী মুর্তজা ভূইয়া। কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া স্মৃতি সংসদের যুগ্ন আহবায়ক এম এ কুদ্দুস হিলালী, লাকসাম উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার লোকমান হোসেন, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের বিএ, খিলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ জাকির, উত্তর হাওলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান রাশেদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
যৌথ কর্মীসভায় বক্তারা বলেন, আগামী ২০ তারিখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাকসামে শুভ আগমন উপলক্ষে উত্তরহাওলা ইউনিয়ন থেকে সর্বোচ্চ নেতাকর্মী উপস্থিত হবে। সেই লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে এখন থেকে প্রচারণা চলছে। লাকসাম মনোহরগঞ্জের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা আবুল কালামের নির্দেশ পালনে উত্তর হাওলা ইউনিয়নের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। যৌথ কর্মী সভায় প্রবীণ-বিএনপি নেতাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন নের্তৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট