1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী রেজাউল হক চাঁদপুরীর গ্রেফতারের দাবিতে মনোহরগঞ্জে মানববন্ধন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক ইসলামি বক্তা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০১০ সালের ২১ মার্চ করা মামলার বাদী বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম-মনোহরগন্জ আঞ্চলিক মহাসড়কের আশিরপাড় বাজারে (রেজাউল হক চাঁদপুরীর বাড়ি সংলগ্ন) সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে লাকসাম- মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উল্লেখ করেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশের একজন জননন্দিত আলেম ছিলেন। যাকে সারা বিশ্বের মানুষ সম্মান করতো। কিন্তু ভন্ডপীর রেজাউল হক চাঁদপুরী রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা অভিযোগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০১০ সালে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফ্যাসিষ্ট আওয়ামী সরকার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করে। সর্বশেষ মাওলানা সাঈদীকে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
বক্তারা আরো বলেন, মামলার বাদী ভন্ড পীর, ধর্ম ব্যবসায়ী, দেশ-জাতি ও ইসলামের দুশমন। অতি শীঘ্রই রেজাউল হক চাঁদপুরীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো বৃহৎ কর্মসূচি দেয়া হবে।
মোবারক হোসেন জাহিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মু. মহিউদ্দিন, ব্যবসায়ী নজরুল ইসলাম, খলিলুর রহমান, মোঃ ফরিদ, আরাফাত সানি ইউসুফ, হাফেজ মাওলানা শাহআলম, নজরুল ইসলাম নজরুলসহ হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট