1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

দুই শিশু সন্তানসহ মায়ের বিষপান, দুজনের মৃত্যু : হাসপাতালে মা

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দুই শিশুসন্তানসহ বিষপান করেন রত্না বেগম (২৮) নামের এক গৃহবধূ। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুই সন্তানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে সংকটাপন্ন অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশুর নাম আরিয়ান (৫) ও ছয় মাস বয়সী মাহির আবরার। তারা কালিকাপুর গ্রামের শেখ মাহমুদুল হাসানের ছেলে। দুই শিশুর মা রত্নাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা জানান, স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হত। একপর্যায়ে বাড়িতে সকলের অনুপস্থিতিতে অভিমান করে স্ত্রী রত্না খাতুন দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করে। জানাজানি হলে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাকির হোসেন দুই পুত্রকে মৃত ঘোষণা করেন। তবে মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট