1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

এবারের ইজতেমায় নিরাপত্তা যেকোনো সময়ের চেয়ে বেশি : আইজিপি

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে। পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে।

বুধবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। এবারের ইজতেমায় প্রায় সাত হাজারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলিগের কাজে নিয়োজিত প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এছাড়া, র‌্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিডবোট দিয়ে টহল দেবে।

তিনি বলেন, ইজতেমা ময়দানের আশপাশে ২০টি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ব্রিফিংকালে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক, মাওলানা মাহফুজুল হক ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট