1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে যুবদলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আহত হয়েছে বেশ কয়েকজন।
জানা যায় বৃহস্পতিবার মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উপজেলা যুবদলের সাংগঠনিক সভার আয়োজন করে সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম গ্রুপের উপজেলা যুবদল। সভা প্রতিহতের ঘোষণা দেন সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিম গ্রুপ। এনিয়ে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। মিছিল পাল্টা মিছিলে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, সদস্য সচিব সারওয়ার জাহান ভূইয়া দোলনসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিতিতে সভা শেষ পর্যায়ে গেলে আজিম গ্রুপের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে অডিটোরিয়ামের দিকে আসলে উভয় গ্রুপে সংঘর্ষ বেঁধে যায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বৃষ্টির মতো ছুড়তে থাকে ইটপাটকেলের আঘাতে যুবদল নেতা মোঃ মমিন, ফয়েজ আহমেদ, জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে সেনাবাহিনী পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন বলেন তারেক রহমানের নির্দেশে বিগত দিনে মামলা হামলাসহ নির্যাতিত নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের মূল্যায়ন করার লক্ষে উপজেলা যুবদলের সাংগঠনিক সভার আয়োজন করে। সভার শেষ পর্যায়ে আসলে কিছু মুখোশধারী আওয়ামী ধোসর হামলা করে আমাদের কয়েকজন নেতাকর্মীকে আহত করে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভূইয়া বলেন মনোহরগঞ্জ উপজেলা কর্নেল আজিমের ঘাটি কিন্তু আজিম গ্রুপকে বাদ দিয়ে এখানে আবুল কালাম গ্রুপের গুটি কয়েকজন নেতাকর্মী জেলা যুবদলের সাংগঠনিক টিমকে এনে যুবদলের সাংগঠনিক সভার নামে যে সভার আয়োজন করে, তা প্রত্যাখ্যান করে আমাদের নেতাকর্মীরা অবস্থান নিলে আবুল কালামের অস্ত্রধারী কিছু সন্ত্রাসীরা কর্নেল আজিমের নেতাকর্মীদের উপর হামলা করে। তিনি আরো বলেন মনোহরগঞ্জে কর্নেল আজিমের বিকল্প কোনো নেতা নেই, তবুও আমরা চেয়েছি সৌহার্দ্যপূর্ণ এবং সুস্থ ধারার রাজনীতি। আজকে আমাদের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট