1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

টুরিজম কোম্পানি রেনেসেন্স হলিডেজ’র অফিস উদ্বোধন

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ

টুরিজম কোম্পানি রেনেসেন্স হলিডেজ অধিক পরিসরে তাদের কার্যক্রম পরিচালনার লক্ষে মহাখালী ডিওএইচএস রোড-২৩, বাড়ি-১৬২, লেভেল-৭ এ নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার অফিস উদ্বোধন উপলক্ষে রেনেসেন্স হলিডেজ ট্রাভেল এজেন্সি’র উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রেনেসেন্স গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান হোসাইন ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নুরুজ্জামান হোসাইন বলেন, রেনেসেন্স হলিডেজ ট্রাভেল এজেন্সি হিসেবে মানুষ আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা অর্জনের জন্য বদ্ধ পরিকর। নিখুঁত ও নির্ভূল ভাবে টুরিস্ট ভিসা, সাশ্রয় মূল্যে এয়ারটিকেট, কোয়ালিটি ট্যুর প্যাকেজ, মানসম্মত হোটেল বুকিং, উমরাহসহ সকল ট্যুরস এন্ড ট্রাভেলসের কার্যক্রম দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় রেনেসেন্স হলিডেজ তাদের কার্যক্রম আরো বড় পরিসরে করার জন্য নতুন এই অফিসটির উদ্বোধন করা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেনেসেন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বেলাল হোসাইন তালুকদার, সিইও আরাফাত আল মাহমুদ রেনেসেন্স ইডুকেয়ারের ডিএমডি মোহাম্মদ নাসির হোসেন ও রেনেসাঁ মার্টের মার্কেটিং ডিরেক্টর মোহায়মিন বিন সাদিক। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া-মুনাযাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট