1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে: দুলু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা বিপদে পড়লে আল্লাহর উপরে ভরসা করি, সকল মুসলিম ঈমানদারেরা আল্লাহর উপরে ভরসা করে। আর আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের উপরে। শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত।

তিনি আরও বলেন, ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোন দরদ নেই, ভারতের সকল দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছে মতো লুটপাট করতে পারে। আমাদের দেশকে শোষণ করতে ও লুটপাট করতে তখন ভারতের সুবিধা হয়। এজন্যই ভারতের শেখ হাসিনার জন্য এতো মায়া কান্না। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

শনিবার বিকেলে নাটোর সদরের ছাতনী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনা ভারতে বসে বসে আমাদের দেশকে অশান্ত করতে একের পর ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এবং তাদের আত্মগোপনে থাকা নেতাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচেষ্ট চলছে। দেশের মানুষকে তাদের এসব ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে একদিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে।

ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে স্থানীয় পন্ডিতগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্রদল সভাপতি কামরুল প্রমুখ।

জনসভায় দুলু আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। শক্ত হাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচার নিয়ন্ত্রণ করতে না পারলে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রাখবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিলে একটি নির্বাচিত সরকার আসলে এসব অপতৎপরতা বন্ধ হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট