1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: মনোহরগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের এই দিনে দেশের স্বাধীনতার লালিত বিজয়ের মাত্র দুই দিন আগে দখলদার বাহিনী স্থানীয় কুচক্রীদের সহায়তায় উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার উদ্দেশ্যে একযোগে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।
১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ এ দেশের দুই শতাধিক কৃতী সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়।
সেই থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোতাহের হোসেন চৌধুরী, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, সহকারী কমিশনার(ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফজালুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল রহমান পাঠান, মুক্তিযোদ্ধা এবিএম মোক্তার হোসেন, শাহ জাহান, মোখলেছুর রহমান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা সমবায় কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কর মিয়াজী, মুক্তিযুদ্ধা সেলিম, মনিরুল ইসলাম, আবুল কালামসহ মুক্তিযুদ্ধাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট