1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

মনোহরগঞ্জে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষে ৪ ডিসেম্বর বুধবার মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উপজেলা কৃষক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া মোজাম্মেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কুমিল্লা জেলা দক্ষিণ কৃষক দলের আহবায়ক মোস্তফা জামান, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, সদস্য সচিব সারওয়ার জাহান ভূইয়া দোলন, যুগ্ম আহ্বায়ক এসএম মনসুর, কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন, যুগ্ম আহ্বায়ক হোসেন মোঃ ফারুক, হানিফ মিয়া, হাজী সেলিম, হারুনুর রশীদ মজুমদার, আবুল বাশার, মিজানুর রহমান মিলন, মনোহরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক অহিদুর রহমান ও যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদারসহ স্থানীয় বিএনপি, যুবদল, কৃষক দলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট