1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

কোন ভাইয়ে লোক না হয়ে, দলের হয়ে কাজ করুন- ড. রশিদ আহমেদ হোসাইনী

মোঃ হুমায়ুন কবির মানিকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক, ডাকসুর সাবেক সদস্য,  লাকসাম-মনোহরগঞ্জের কৃতি সন্তান নেক্সাস গ্রুপের চেয়ারম্যান ড রশিদ আহমেদ হোসাইনী শুক্রবার সকাল থেকে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার প্রয়াত বিএনপি নেতা কর্মীদের কবর জিয়ারত করেন।

ওইদিন তিনি লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এসএম তাজুল ইসলাম খোকন, লাকসাম-মনোহরগঞ্জের সাবেক সভাপতি প্রভাবশালী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মরহুম আবু নাছের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরসহ বিএনপি ও অংঙ্গসংগঠনের প্রয়াত নেতা কর্মীদের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়ায় অংশগ্রহণ করেন।

এ সময় ড. রশিদ আহমেদ হোসাইনীর সাথে লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি ও অংঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ড. হোসাইনী মরহুমদের পরিবারবর্গ, দেশ নায়ক তারেক রহমান ও খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া করেন।

এ সময় তিনি বলেন, আমরা কোন নেতার লোক নই, আমরা ধানের শীষের লোক, জিয়াউর রহমান ও তারেক রহমানের লোক, আপনারা কোন ভাইয়ের লোক না হয়ে ধানের শীষের লোক হয়ে কাজ করুন, দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ রাখুন। আগামীর রাজনীতি সহজ হবে, তা ভাবার কোন সুযোগ নাই। আদর্শিক রাজনীতির মাধ্যমে দল ও দেশের ভাবমর্যাদা রক্ষা করতে হবে। নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকাতে হবে। কেউ সংস্কার, বহিষ্কার, আবিস্কার হয়েছে, আমার ছাত্রদল, যুবদলের রাজনীতি করেছি কখনো দলে বিভাজন সৃষ্টি করি নাই। আগামীদিনে সকল নেতাকর্মী ও ছাত্র-জনতাকে নিয়ে লাকসামকে আদর্শ লাকসাম হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট