1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বৃক্ষরোপন র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করলো মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল

মনোহরগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধি : ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপন, র‌্যালী ও আলোচনা সভা করেছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‌‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর আড়ম্বরে দিবসটিকে উদযাপন করেছে বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে স্কুল কলেজের ছাত্র-শিক্ষকদের নিয়ে বৃক্ষ রোপন করেন ছাত্রদল। উপজেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভা ও
র‌্যালী করে ছাত্রদল। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আহসান উল্লাহ।
আলোচনায় বিপ্লবের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর বীরত্বগাথা দিনের ইতিহাস স্মরণে ৭ ই নভেম্বরের তাৎপর্য ও এর প্রয়োজনীয়তা এবং পরবর্তীতে এর কার্যকারিতার পাশাপাশি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচক্ষণতা, দেশের প্রতি তাঁর অবদান তুলে ধরেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা হোসাইন ফরহাদ ইউসুফ, সরোয়ার মোর্শেদ শাওন, সজিবুর রহমান শান্ত, শামিম হোসেন, সবুজ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপজেলা ছাত্রদল বর্ণাঢ্য র‌্যালী করে মনোহরগঞ্জ বাজারে বিভিন্ন গলি প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট