1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ভালুকায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

গত ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে ময়মনসিংহের ভালুকায় জামায়াতে ইসলামী ভালুকা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় ভালুকা বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখার সাবেক সভাপতি বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট