1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট, ৮ বছরের সাজা বাতিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

দুর্নীতির মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ মামলায় আট বছরের কারাদণ্ড পেয়েছিলেন তিনি। নিম্ন আদালতের সেই রায় বাতিল করে হাইকোর্ট বুধবার এ রায় দিয়েছেন।

সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলায় ২০২১ সালের ১২ অক্টোবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন আদালত। বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বাবরের করা আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ রায় দেন।

তবে সাজা বাতিল হলেও এখনই মুক্তি পাচ্ছেন না লুৎফুজ্জামান বাবর। তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, লুৎফুজ্জামান বাবর অন্যান্য মামলায় গ্রেফতার থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না।

 

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে বাবরের বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা মডেল থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার মামলায় ২০০৭ সালের ৩০ অক্টোবর বাবরকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট