1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে পোনা মাছ বিতরণ

আবু ইউসুফ :
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ : কুমিল্লার মনোহরগঞ্জে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে প্রণোদনা হিসেবে পোনা মাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক উজালা রানী চাকমা। উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাছানের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য অফিস সহকারী পরিচালক অশক কুমার দাস, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা রাশেদুল ইসলাম, সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, সহকারী সমাজসেবা অফিসার রাশেদ মিয়াজীসহ প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাছান জানান, উপজেলা প্রান্তিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে প্রাথমিক ভাবে প্রণোদনা হিসেবে প্রত্যেক ইউনিয়নে ১০ জন মৎস্য চাষিকে ১০ কেজি করে ১১শ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট