1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

শতরুপার পক্ষ হতে স্বাবলম্বী কার্যক্রমের অংশ হিসেবে গরু হস্তান্তর

মোঃ সোহাগঃ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

শতরুপার পক্ষ হতে স্বাবলম্বী কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয়ের যমুনাবাদ গ্রামের জব্বার আলির ছেলে মোজাহার আলিকে একটি গরু হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, মোজাহার আলি একজন অত্যন্ত গরীব ও অসচ্ছল মানুষ। তার মা একজন ভারসাম্যহীন। পরিবার নিয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছিল। যমুনাবাদ মসজিদ মাদ্রাসা ও কবরস্থান এর সভাপতি শের আলি মোল্লার মাধ্যমে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত মহাসচিব ইতালি প্রবাসী “মোজাম্মেল হোসেন মোল্লা”র নিকট আবেদন করলে তিনি তাৎক্ষণিক পরামর্শ ক্রমে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন পক্ষ হতে একটি গরু কিনে দেওয়ার উদ্যোগ নেন।

 

আজ মঙ্গলবার সংগঠনের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সেন্টু খান ও কয়েকজন সদস্য মিলে গরুটি ক্রয় করে মোজাহার কে হস্তান্তর করেন। উল্লেখ্য গরুটি লালন পালন করে আগামী কোরবানির ঈদে বিক্রি করে সম্পূর্ন লভ্যাংশ হতে তার পরিবার স্বচ্ছলতা ফিরে পেতে সহায়তা করবে। শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর সকল সদস্য ও আজীবন দাতা সদস্য দের কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শতরুপার চেয়ারম্যান মোঃ সোহাগ বলেন সত্যি আমাদের সমষ্টি গত এমন মানবিক কাজগুলো দেশের অবহেলিত পরিবার গুলো অর্থনৈতিক সাবলম্বী হতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট