1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

১৫ দিনের আল্টিমেটাম, সড়ক ছাড়লো আউটসোর্সিং কর্মীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশ্বাসে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্টানের আউটসোর্সিং কর্মচারীরা। আজ শনিবার বিকালে রাজধানীর শাহবাগ মোড় ছাড়েন তারা।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টা থেকে চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন আউটসোর্সিং কর্মীরা। এতে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভকারীদের ৭ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, প্রেস সচিব জানিয়েছেন, যতদ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। একইসঙ্গে ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

 

এসময় আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান আনিস জানান, ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামা হবে।

উল্লেখ্য, সরকারি বিভিন্ন প্রকল্পে দৈনিক মজুরিভিত্তিক কাজের বিরোধিতা করে আসছেন আউটসোর্সিং কর্মচারীরা। তারা চাকরিতে স্থায়ী করে সরকারি সব সুযোগ-সুবিধার দাবি জানান। একইসঙ্গে দীর্ঘ ৬ মাস যাবৎ বেতন না পাওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট