1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

রাস্তায় মিশুক চালানোকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত ৪

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে রাস্তায় মিশুক চালানোকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। রোববার রাত সাড়ে ৮ টায় উপজেলার খিলা ইউনিয়নের সাতেশ্বর গ্রামে নড়াই বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া (২৭) তিনি সাতেশ্বর নতুন বাড়ীর সোলেমান মিয়ার ছেলে।
আহত ব্যক্তিরা হলেন- দুলাল, মন্নান ও মনির। এর মধ্যে আশঙ্কাজনক দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতেশ্বর গ্রামের করিম উদ্দিনের বাড়ীর জাহাঙ্গীরের ছেলে হৃদয় (২৪) সে একজন মিশুক চালক। রোববার সকাল ১১ টার সময় নড়াই বাড়ীর সামনের রাস্তা দিয়ে মিশুক চালিয়ে যাচ্ছিলো হৃদয়। রাস্তায় মধ্যে এলাকার কয়েকজন শিশুরা খেলা করেছিল। তখন হৃদয় শিশুদেরকে নিয়ে খারাপ উক্তি করলে ও-ই বাড়ীর এমরান, মন্নানসহ কয়েকজনের সাথে মিশুক চালক হৃদয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করার সিদ্ধান্ত হয়। এলাকার দেলোয়ার, সাবেক মেম্বার আবদুল মতিন, বেলাল মজুমদার, হাবিব, সিদ্দিক ও মালেকসহ রবিবার রাত সাড়ে ৮ টায় সাতেশ্বর পূর্ব পাড়া মমতাজ মিয়ার দোকানে
গ্রাম্য সালিশ বসেন তারা। সালিশে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষ লাগে। এসময় হৃদয়ের পক্ষের শাহাবুদ্দিনের নেতৃত্বে
অন্তর, রুবেল, সুমন, রিপন ও ইভু দেশীয় অস্ত্র নিয়ে এমরান ও মন্নানের পক্ষের লোকজনের উপর হামলা করে। এসময় বাবুল মিয়ার পিঠে ও গাঁড়ে কুপের আগাতে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন বাবুল সহ আরও চার ব্যক্তিকে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন এবং অপর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করেন পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন। বাবুলের মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ভাই জাহাঙ্গীর।
মনোহরগঞ্জ থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে লাকসাম সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে বাবুল মিয়া নামের একজন মারা যান। সেনাবাহিনী ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট