1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের যুবলীগ নেতা ফারুক হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের আদালতে তাকে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

ফারুক হাওলাদার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি বিলাশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ প্রার্থী ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার মধ্যরাতে দেশ ছাড়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ফারুক। এসময় বিমানবন্দর থানায় মানবপাচার ও দমন আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে যাচাই করে দেখা যায়, তার নামে জাজিরা থানায় একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ।

ফারুক হাওলাদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে নিহত রিয়াজুল তালুকদার নামে শ্রমিক দল কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ফারুক হাওলাদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামি ছিলেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, ফারুক হাওলাদারকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট