1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

আবু ইউসুফ:
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

আবু ইউসুফ: সাংবাদিক হলো সমাজের দর্পন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাষ্ট্রের অনিয়মগুলো ফুটে উঠে সংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে সমাজের সকল কর্মকান্ডগুলো সবার দৃষ্টিতে আসে। এতে প্রশাসন সংস্কার করার সুযোগ থাকে একটি রাষ্ট্র সুন্দরভাবে গড়তে হলে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। ৯ অক্টোবর বুধবার বেলা ১১টায় উপজেলা হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আবু ইউসুফ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি আবদুল গোফরান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি আবদুর রহিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিজয় টিভির জেলা প্রতিনিধি হুমায়ন কবির মানিক, সাবেক সাধারণ সম্পাদক দিনকাল প্রতিনিধি আবদুল বাকী মিলন, সাবেক সাধারণ সম্পাদক সাপ্তাহিক লাকসাম প্রতিনিধি অহিদুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি ইমরান হোসেন সোহাগ, কালবেলা উপজেলা প্রতিনিধি মোঃ হাছান, সাপ্তাহিক সময়ের দর্পন প্রতিনিধি আবুল খায়ের, লাকসাম বার্তা প্রতিনিধি কাজী মাসউদ । এসময় উপস্থিত ছিলেন, দৈনিক জবাবদিহি মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন, দৈনিক আজকের বসুন্ধরা মনোহরগন্ঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলম বেপারী, জনকন্ঠ উপজেলা প্রতিনিধি আমানত উল্লাহ লিংকন, আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট