1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিটি শহীদ পরিবার থেকে একজনকে সম্মানজনক চাকরি দিতে হবে– ডা:শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,প্রতিটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়।তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে।তার যোগ্যতার বলেই যেন আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে।আমরা ন্যায় বিচার চাই।যারাই যেখান থেকে এ জাতির ওপর জুলুম করেছে তাদের সকলের বিচার এ জাতি দেখতে চায়।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১১টায় গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত জেলার রাজবাড়ি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,আমরা শহীদদের কোনো দলীয় নামে ভাগ করতে চাই না।এই শহীদরা জাতির সম্পদ,ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই,দেখতে চাই।এতে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে।যার লড়াই করে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে তাদের সন্তানরা, তাদের স্বামীরা যাদের বাবারা এ সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন এ পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই নৈতিক দায়িত্ব পালন করতে হবে।জাতিকেও দায়িত্ব পালন করতে হবে।জাতির অংশ হিসেবে আমরা এটুকু দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

এ সময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা.জামাল উদ্দিন,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,মহানগর জামায়াতের নায়েবে আমীর খায়রুল হাসান,সহকারী সেক্রেটারি হোসেন আলী, মজলিসে শূরা সদস্য আফজাল হোসেন,প্রচার সম্পাদক সালাউদ্দিন আইয়ুবী,গাছা থানা শাখার(উত্তর)আমীর মিয়াজ উদ্দিন ও আমীর (দক্ষিণ) আঃ মোতালিব সহ মহানগরের বিভিন্ন থানা নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট