1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

‘জামায়াতে ইসলামী নেতাকর্মীদের আদর্শবান হিসেবে গড়ে তোলে’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের আদর্শবান হিসেবে গড়ে তোলে, আপনি আপনার দলের নেতাকর্মীদের আদর্শবান হিসেবে গড়ে তুলুন তাহলে দেশে শান্তি ফিরে আসবে।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে এইসব কথা বলেন‌, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য, নজরুল ইসলাম খাদেম।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাষ্টার মো. বোরহানুল ইসলামের সভাপতিত্বে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক সমাবেশ উপস্থিত ছিলেন—বিশেষ অতিথি ইসহাক খন্দকার, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমির, মোঃ আবু তাহের শুরা ও কর্মপদ সদস্য, নোয়াখালী জেলা, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মাওলানা এ,ইউ, এম ইদ্রিস, মাওলানা নুর উদ্দিন মেশকাত, হাফজ মো. তারিফুল মাওলা সাব্বির উদ্দিন তাফসীর, ওছমান গনি রুবেলসহ আরও অনেকে।

পরিশেষে অনুষ্ঠান সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলার শাখার আমির মাষ্টার মো. বোরহানুল ইসলামের বক্তব্যের মধ্যে দিয়ে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট