1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো বহুল আলোচিত ইসলামী বক্তা জাকির নায়েককে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েক পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর সাথে সাথে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো। সফরকালে তিনি পাকিস্তানের বিখ্যাত শহরগুলোতে তার বক্তব্য উপস্থাপন করবেন। এর মধ্যে রয়েছে করাচি, লাহোর ও ইসলামাবাদ।

ভারত বিরোধী হিসেবে পরিচিত জাকিরকে অভ্যর্থনা জানাতে আয়োজনের কোনও খামতি রাখেনি শাহবাজ শরিফের সরকার। জাকিরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব প্রকল্পের চেয়ারম্যান রানা মাশউদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আত্তা-উর-রহমান, জাতীয় পরিষদবিষয়ক সচিব শমশের আলী মাজারি এবং অন্যরা।

জাকির নায়েক আগামী ২৮ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন। সোমবার সন্ধ্যায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন জাকির নায়েক। পরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের অ্যাকাউন্ট থেকেই ইসহাক দারের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন তিনি।

গেল তিন দশকে এটি জাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর। এর আগে ১৯৯২ সালে তিনি পাকিস্তানে গিয়েছিলেন, সে সময় ভারতে ফেরত যাওয়ার আগে লাহোরে ইসলামিক বিশেষজ্ঞ ড. ইসরার আহমেদের সঙ্গে দেখা করেন। ভারতে দীর্ঘদিন ধরেই জাকিরকে খুঁজছে ইডি ও এনআইএ’র মতো কেন্দ্রীয় সংস্থা। তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ থেকে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে থাকার মতো অসংখ্য অভিযোগ রয়েছে।

৫৭ বছরের জাকির ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় রয়েছেন। ২০২০ সাল থেকে ভারতে তাঁর ভাষণ দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। ‘জাতীয় নিরাপত্তা’র স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। জানা গেছে, পাকিস্তান সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখা ছাড়াও পাকিস্তানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন জাকির নায়েক। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে, জাকির নায়েক পাক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফরে করেন এবং মাসব্যাপী সফরের সময় তাকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে। মালয়শিয়ায় পলাতক জাকিরকে ভারতে ফেরাতে সরকারের তরফে প্রত্যর্পণের আবেদন জানানো হলেও, সে আবেদনকে গুরুত্ব দেয়নি  মালয়শিয়া সরকার।

সূত্র : ইন্ডিয়া টুডে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট