1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয় বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো -সফিকুর রহমান

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া  ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শমসেরপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয়  ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও  দৈনিক আজকের জীবন সম্পাদক সফিকুর রহমান সফিক।

প্রধান অতিথির বক্তব্যে সফিকুর রহমান বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার জন্যেই কাজ করবো। আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয়; বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো।

তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী। শহীদ জিয়ার মৃত্যুর পরও দেশিয় কিংবা আন্তর্জাতিকভাবে কেউই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি। আমরা একজন সৎ ও দেশপ্রেমিক নেতার কর্মী হতে পেরে গর্বিত। আমরা কোন দল থেকে আসিনি। আমরা বিএনপিতে ছিলাম, আছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো।

সফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় দীর্ঘ ১৫ বছর দেশ চালিয়েছে। তাদের নেতা-কর্মীরা ভিন্ন মতাদর্শের লোকদের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে। তাদের কৃতকর্মের জন্য আজ তারা এলাকা ছাড়া, দেশ ছাড়া। যারা অতীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, বাড়িঘর ভাংচুর-লুটপাট করেছে তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী। তাদের শাস্তি পেতেই হবে। তাদের ক্ষমা নেই।

ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমেদ সভাপতিত্বে ও যুবদল নেতা কামরুল  শাহীন মজুমদারের পরিচালনা  সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব  জহিরুল  ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক নাজমুল  হাসান,  যুবদল নেতা আশিক জামাল  হোসেন, মহিন উদ্দিন  জুয়েল,  ছাত্রদল নেতা মাসুদ আলম প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট