1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

নাথেরপেটুয়া দারুস সালাম মাদরাসায় ছাত্রদের হিফজ ছবক প্রদান

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া দারুস সালাম মাদ্রাসায় ছাত্রদের হিফজ সবক প্রদান করা হয়েছে। সোমবার মাদ্রাসা মিলনাতয়নে এ ছবক প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন নোয়াখালীর উত্তর নাজিরপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুর রহমান।

বিশেষ অতিথির আলোচনা করেন নাথেরপেটুয়া ফাযিল মাদরাসা সাবেক মুহাদ্দিস মাওলানা শামছুল আলম, নাথেরপেটুয়া সামছুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম প্রমুখ।
মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক আবুল কালাম আজাদ, মোঃ মোস্তফা ফোরম্যান, সৈয়দ আহমদ, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট কন্ট্রাক্টর আবদুল করিমসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক-শিক্ষার্থী ও স্থানীয় মার্কেটের ব্যবসায়িবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান মেজবাহ। ওইদিন নাথেরপেটুয়া দারুস সালাম মাদ্রাসার ১৫ জন ছাত্রকে হিফজ সবক প্রদান করা হয়। তাদের ছবক প্রদান করেন নোয়াখালীর উত্তর নাজিরপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুর রহমান।


প্রধান অতিথির আলোচনায় হাফেজ আব্দুর রহমান বলেন, সন্তান পেয়ে আমরা সবাই খুশি হই কিন্তু কয়জন লোক আছি, আমরা যারা সন্তান পেয়ে সুখী হই, সন্তান পেয়ে আমরা যেমন খুশি হই তেমনি সন্তান পেয়ে সুখি হওয়ার জন্য আমাদেরকে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য, নিজেদের আদর্শবান হওয়ার পাশাপাশি সন্তানদেরকে সোহাগ ও শাসনের সমন্বয়ে ইসলামের জ্ঞান দেওয়ার তাগিদ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট