1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

উত্তরায় কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হত্যা মামলার আসামি মো. মতিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট উত্তরা তিন নম্বর সড়কের রবীন্দ্র স্মরণীর পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হোসেন মৃধা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা হয়। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মো. মতি।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সুইস গেট কাঁচাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি মতি ১০ সেক্টরের স্লুইস গেট বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট