1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নরসিংদীতে কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আবু কালাম (৩৫) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু কালাম মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়,  জেলা কারাগার থেকে পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এর দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামী আবু কালাম উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়িতে অবস্থান করছে। পরে মাধবদী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, আবু কালামের বিরুদ্ধে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় সে কারাগারে ছিলো। গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে আক্রমণ এবং অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সকল বন্দি পালিয়ে যায়। আবু কালাম ও তখন পালিয়ে যায়। আজকে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়ধীন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট