1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে
স্বৈরাচারী সরকারের আমলে মামলা-হামলা, জেল-জুলুমের শিকার আলেমদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে এবং শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।চট্টগ্রাম : জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, গত ১৬ বছরে ওলামায়ে কেরাম ব্যাপক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের ঐক্য আজ সময়ের অনিবার্য দাবি। হিংসা-বিদ্বেষ, পরস্পর কাদা ছোড়াছুড়ি ও ছোটখাটো মতবিরোধ নিয়ে মতানৈক্য না করে ইসলামের সৌন্দর্য প্রদর্শনে ঐক্যের বিকল্প নেই।

গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার উদ্যোগে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাবনা : জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাঁদের হত্যা করা হয়েছে, সেই তথাকথিত বিচারের সঙ্গে যারাই জড়িত, তাদের সবার বিচার করতে হবে। কারা কারা জড়িত, কিভাবে তদন্ত করা হয়েছে, কিভাবে সাক্ষী ম্যানেজ করা হয়েছিল—এসবের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আর এই বিচারের দায়িত্ব সরকারের।

গতকাল দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে মাওলানা নিজামীর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যারিস্টার নাজিব।

দীর্ঘ আট বছর পর লন্ডন থেকে শুক্রবার দেশে আসেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

পাঁচবিবি (জয়পুরহাট) : উপজেলার বালীঘাটা ইউনিয়ন ও পাঁচবিবি পৌর শাখার আয়োজনে গতকাল বিকেলে জামায়াতের বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের রাজপথে নিষিদ্ধ করেছিল।আল্লাহর ইচ্ছায় আজ আমরা রাজপথে, আর হাসিনার আওয়ামী লীগ অপদস্থ হচ্ছে। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে জুলুম-অত্যাচারের বিচার করার জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।

 

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; পাবনা ও পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি]

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট