1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজশাহীর বোয়ালিয়ায় দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা গিয়েছিল যাকে, সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফয়তার করে র‍্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ অগাস্ট বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

 

স্থানীয় যুবলীগ নেতা রুবেলকে বোয়ালিয়ার আলুপট্টি মোড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গিয়েছিল। সেই ঘটনার ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতার পালাবদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিলেন।

আন্দোলন দমনে রুবেলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অস্ত্র হাতে সক্রিয় থাকার বিষয়টিও নজরে আসার কথা জানিয়েছিল রাজশাহী মহানগর পুলিশ। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি থেকে রুবেলকে গ্রেফতারের কথা জানাল র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট