1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

মনোহরগঞ্জে বন্যায় মজুমদার পল্ট্রি ফার্মে ব্যাপক ক্ষয়ক্ষতি

আব্দুল বাকী মিলনঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অনেকেই। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেক ফার্ম ব্যবসায়িও। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্রামে মজুমদার পল্ট্রি ফার্মের ৩টি ফার্ম।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন ওই ফার্মের মালিক হারুনুর রশিদ মজুমদার। তিনি জানান, বন্যার পানিতে ডুবে বিভিন্ন জাতের প্রায় পাঁচ হাজারের অধিক মোরগ মারা যায়। এতে প্রায় ৭-৮ লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হন বলে জানান হারুনুর রশিদ। তিনি আরো বলেন, আমার তিনটি ফার্মের সবগুলো মোরগ বন্যার পানিতে মারা যায়।

এতে আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি। একদিনে ব্যাংক ঋণের বোঝা মাথার উপর, অন্যদিকে ব্যবসা খুঁইয়ে নিঃস্ব হয়ে পড়েছি। আমি এখন কোথায় যাবো!

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট