1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জ বিএনপি হাটিরপাড় প্রবাসী ও এইচপি সমাজ কল্যান এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ

শাহাদাত হোসেন: 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন:  কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার সদরে হাটিরপাড় গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হাটিরপাড় প্রবাসী ও এইচপি সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে বন্যাদুর্গত মানুষের মাঝ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঐ নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।   অর্থ বিতরণে উপজেলা যুবদলের দলের সদস্য হাসান পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু। কেফায়েত উল্লাহ কাসফী সাবেক বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রকল্যাণ সম্পাদক, যুবদল নেতা মোজাম্মেল হোসেন, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শাফায়েত সুমন, যুবদল নেতা জহিরুল ইসলাম প্রমুখ। এইসময় প্রধান অতিথি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী হাটিরপাড় প্রবাসী ও এইচপি সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা ৫০০ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করি। এর আগেও আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দলের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার, এর পাশাপাশি চাল, ডাল, তেল, আলু, ঔষধ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট